স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজার সমুদ্রসৈকতে আকাশে হঠাৎ আলোর ঝলক দেখা গেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবনী পয়েন্ট এলাকায় প্রায় এক মিনিট স্থায়ী আলো ঘিরে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, এটি ভারতের জলসীমার দিকে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, এটি দূরপাল্লার কোনো মিসাইল পরীক্ষার আলোর প্রতিফলন। তবে এখনই নিশ্চিতভাবে এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ ফেসবুকে ওই আলোর ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ঠিক ইরানি মিসাইলের মতো কক্সবাজার সমুদ্রসৈকত থেকে আমিও দেখলাম। আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ আকাশে বিশালাকারের উজ্জ্বল আলো দেখা যায়। মুহূর্তে সৈকতে অবস্থানরত দর্শনার্থীদের নজরে আসে। অনেকেই মোবাইল ফোনে আলোর ভিডিও ধারণ করেন।
সুগন্ধা পয়েন্টে অবস্থানকারী স্থানীয় বাসিন্দা আবুল হাসান বলেন, চার বন্ধুর সঙ্গে সৈকতে বসেছিলাম। হঠাৎ সন্ধ্যা ৭টার দিকে আমরা আকাশে ভিন্ন ধরনের একটি আলো দেখতে পাই। দ্রুত মোবাইলে সেটি ধারণ করি। আলোটি প্রায় এক মিনিটের মতো স্থায়ী ছিল।

এই ধরনের আলো কোনো আবহাওয়াজনিত বিষয় নয় জানিয়ে আবহাওয়াবিদ আব্দুল হান্নান আরও বলেন, আলোর প্রকৃত উৎস সম্পর্কে এখনো আমরা আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে