স্ট্রিম প্রতিবেদক

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পূর্বঘোষিত ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি এখনই হচ্ছে না। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের সচিবালয় অভিমুখে যাওয়ার কথা ছিল।
তবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি এখনই হচ্ছে না। তবে এ কর্মসূচি প্রত্যাহার করাও হচ্ছে না। তিনি বলেন, প্রশাসন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আমাদের মার্চ টু সচিবালয় কর্মসূচি না করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় প্রজ্ঞাপন আজ বা কাল যখন খুশি দিতে পারে। তবে তারা যদি মিডিয়ার সামনে ব্রিফ করে যে তারা আমাদের তিনটি দাবি মেনে নিয়েছে তাহলে আমরা সচিবালয়ের দিকে যাব না।
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করার দাবিতে আন্দোলন করছেন শিক্ষকেরা। গত রোববার থেকে তাঁরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি গতকাল থেকে শুরু হয়েছে লাগাতার কর্মবিরতি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে