স্ট্রিম ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং তাঁকে হাজির হওয়ার জন্য জাতীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় আগামী সাত দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ছাপতে হবে।
আজ ২৫ মে রবিবার ট্রাইব্যুনাল এই নির্দেশ প্রদান করে।
ট্রাইব্যুনালের এই নির্দেশ আসে প্রসিকিউশন বিভাগের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পরিপ্রেক্ষিতে। অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত বক্তব্য ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এই উক্তির জেরে তাঁকেসহ আরও একজন ব্যক্তিকে কারণ দর্শানোর জন্য ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে বিচারের পরবর্তী ধাপ শুরু হবে।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের মামলা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ায়
অন্যদিকে, রাজধানীর চানখাঁরপুলে ২০২২ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া ছয়জনের হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এটি ‘জুলাই বিপ্লবের’ প্রথম মামলা।
২০২৫ সালের ২১ এপ্রিল এই মামলার তদন্ত শেষ হয়েছে এবং বর্তমানে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার প্রস্তুতি চলছে।
মামলার আট আসামির মধ্যে কারাগারে রয়েছেন পুলিশের পরিদর্শক আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন, কনস্টেবল নাসিরুল ইসলাম। পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আকতারুল ইসলাম ও এসি মো. ইমরুল।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে