স্ট্রিম প্রতিবেদক

মালয়েশিয়া শ্রমবাজার থেকে চাকরিচ্যুত হয়ে দেশে ফেরত আসা কর্মীদের পক্ষ থেকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর পরীবাগে প্রবাসীকল্যাণ ভবনে মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় মন্ত্রীর আশ্বাসে আপাতত আন্দোলনে না যাওয়ার সিদ্ধান্ত নেন কর্মীরা।
মন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার পর মালয়েশিয়ার চাকরিচ্যুত কর্মী আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রী আমাদের সব দাবি শুনেছেন এবং বিস্তারিত লিখে নিয়েছেন। তারা হাইকমিশনের মাধ্যমে আমাদের যেসব এজেন্সি পাঠিয়েছিল, তাদের মালিকদের ডাকবে এবং ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। এ ছাড়া ক্ষতিপূরণ, ব্ল্যাকলিস্ট—এই বিষয়গুলো নিয়েও কাজ করবে বলে জানিয়েছেন।’
স্মারকলিপি দেওয়ার সময় মালয়েশিয়া ফেরত প্রবাসী নিরঞ্জন বলেন, ‘আমরা ২০২৩ সালে ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গিয়েছি। সেখানে মেডিসিরাম ও কাওয়াগুছি কোম্পানিতে আমাদের কাজ হয়। কিন্তু এ কোম্পানিগুলো আমাদের সঠিক সময় বেতন দিত না। প্রত্যেকের ৫-৬ মাসের ওপরে বেতন বকেয়া রয়েছে, পাসপোর্ট জব্দ করে রেখেছে। সেখানে জোরপূর্বক কাজ করাত এবং মারধর করত।’
দাবিগুলো নিয়ে তিনি বলেন, ‘সব ভুক্তভোগী শ্রমিকদের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ নিশ্চিত করতে হবে। জোরপূর্বক শ্রম ও নির্যাতনের জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সব শ্রমিকের জব্দ করা পাসপোর্ট দ্রুত ফেরত নিশ্চিত করতে হবে। কালোতালিকা বাতিল এবং পুনরায় বৈধ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য কার্যকর পুনর্বাসন ও পুনঃএকীকরণ কর্মসূচি গ্রহণ করতে হবে। ভবিষ্যতে শূন্য খরচে নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে