স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কেফায়েত উল্লাহ ওরফে আব্দুল হালিমকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (৫ মে) রাত পৌনে ৮টার দিকে কুতুপালংয়ের ক্যাম্প ৮/ইস্টের পরদার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ আমিন জানান, আব্দুল হালিম রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠী হালিম গ্রুপের প্রধান ছিলেন। রাতে মোটরসাইকেলে ক্যাম্প-৭ এর দিকে যাচ্ছিলেন। পথে পরদার ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে হালিমের মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ক্যাম্পে আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একাধিক সশস্ত্র গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এরই জেরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা আব্দুল হালিমকে হত্যা করে থাকতে পারে।
এপিবিএনের কর্মকর্তা সিরাজ আমিন জানান, আব্দুল হালিমের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। আব্দুল হালিম হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে