স্ট্রিম সংবাদদাতা

সিলেটে পুলিশের ধাওয়ায় পালানো মাদক কারবারির ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর কিনব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
কনস্টেবল ইমন আচার্য র্যাব-৯ এ কর্মরত ছিলেন। এই ঘটনায় আসাদুল আলম বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে, ছিনতাই ও মাদক কারবারের একাধিক মামলার আসামি বাপ্পি।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে দুপুরে কোতোয়ালি থানার টহল সদস্যরা কিনব্রিজ এলাকায় ছিনতাইকারী ও মাদকসেবীদের ধাওয়া দেন। তারা দৌড়ে পালানোর চেষ্টাকালে সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন একজনকে ধরে ফেলেন।
নিজেকে রক্ষায় ওই মাদক কারবারি ইমনের বুকে ছুরিকাঘাত করেন। পরে ইমনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ইমনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, র্যাব সদস্যকে ছুরি মেরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা বাপ্পির পিছু নেন। এ সময় তিনি তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে এক শিশুর গলায় চাকু ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে পালানোর চেষ্টা করেন। তবে কৌশলে বাপ্পিকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৭ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে