স্ট্রিম ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে নির্বাচন ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল রেখেছে হাইকোর্ট। রায়ের ফলে তাঁর মেয়র পদে দায়িত্ব গ্রহণের পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি নাসরিন সুলতানার বেঞ্চ রায় ঘোষণা করে। আদালত নির্বাচনি ফল বাতিল চেয়ে করা রিট আবেদনটিকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে খারিজ করে দেয়।
পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা এই আইনি লড়াইয়ে ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।
রায়ের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কাকরাইল, গুলিস্তান, মুগদা ও যাত্রাবাড়ীতেও আনন্দ মিছিল বের করে ইশরাকের সমর্থকেরা। এসময় তারা স্লোগান দেয়, এইমাত্র খবর এলো, ইশরাক ভাই মেয়র হলো।
রায় ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, আজ ন্যায়বিচার হয়েছে, আমি কৃতজ্ঞ। তবে শপথ না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, এই সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আমরা সেই অধিকার পুনরুদ্ধার করেছি।
এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও সজিব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন। তার মতে, যাদের নিরপেক্ষ থাকার কথা, তারা রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এ রায় শুধু একজন প্রার্থীর নয়, বরং জনগণের বিজয়। ছাত্রদল ও যুবদলের নেতারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে ছিলাম, আদালত আজ ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন।
আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় স্থানীয় সরকার নির্বাচনে নজির স্থাপন করতে পারে। আদালত নির্বাচন ট্রাইব্যুনালের রায়কে সমর্থন দিয়ে প্রমাণ করেছে, নির্বাচন সংক্রান্ত বিরোধ নিরসনে বিচার বিভাগ সক্রিয় এবং স্বাধীন। তবে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্ব হলে তা রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা।
রায়ের মাধ্যমে দীর্ঘ একটি অধ্যায়ের অবসান ঘটলেও রাজনৈতিক উত্তাপ এখনো প্রশমিত হয়নি। শপথ গ্রহণ ও প্রশাসনিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে ঘোষণা এসেছে। ফলে রাজনীতিতে নতুন করে উত্তেজনার সম্ভাবনা থেকে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৩ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৩ ঘণ্টা আগে