স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যাটার্ন ফিনিশিং নামের একটি ডাইং কারখানায় মিটারে কারসাজির মাধ্যমে ঘণ্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করছিল। এই অভিযোগে অভিযান চালিয়ে কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
রোববার (২৬ এপ্রিল) সকালে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ অঞ্চলের একটি দল সদর উপজেলার ফতুল্লা থানার রেললাইন বটতলা এলাকায় ওই কারখানাটিতে অভিযান চালায়। তিতাস কর্তৃপক্ষ জানায়, গ্যাস সংযোগটি আমজাদ হোসেন মোল্লার নামে থাকলেও বর্তমানে সেটি ভাড়ায় ব্যবহৃত হচ্ছে।
তিতাস কর্মকর্তারা জানান, অভিযানের সময় কারখানার মিটারে তিনটি চুম্বক (ম্যাগনেট) লাগানো ছিল। এতে মূল মেকানিক্যাল মিটার ধীরগতিতে চলছিল। পাশাপাশি ইবিসি মিটারের পালসও বন্ধ রাখা হয়েছিল। তিতাস কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এই পদ্ধতিতে প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন জানান, আরএমএস (রেগুলেটিং অ্যান্ড মিটারিং স্টেশন) থেকে গ্যাস চুরি করা প্রতিষ্ঠানগুলো অধিকাংশ সময় রাতে কার্যক্রম চালায়। এ কারণে আঞ্চলিক ভিজিল্যান্স টিম ফজরের নামাজের পর থেকেই অভিযানে নামে। ইতিমধ্যে মিটার খুলে নেওয়া হয়েছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী বিল ও জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন ফতুল্লা জোনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে