ভাসমান টার্মিনালে ত্রুটি: কমেছে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহদেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে। এতে দেশের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনসহ গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।২২ জুলাই ২০২৬
গ্যাস পরিস্থিতি স্বাভাবিক রাখার বিকল্প নেইদেশে গ্যাস পরিস্থিতি কতটা খারাপ, সেটা নতুন করে বলার কিছু নেই। এ খাতে আমরা ক্রমে আরও আমদানিনির্ভর হচ্ছি। বাড়ছে এলএনজি-নির্ভরতা। ইরান যুদ্ধে জ্বালানি খাত অস্থির হওয়ায় এলএনজির দামও অনেক বেড়ে যায়। জ্বালানি খাতে ভর্তুকি ব্যয় বাড়ার এটা অন্যতম কারণ।২২ জুলাই ২০২৬
ঢাকায় জ্বলছে না গ্যাসের চুলা, রাত জেগে রান্নারাজধানীতে লাইন গ্যাসের সংকট তীব্র। দিনে চাপ কম থাকায় জ্বলছে না চুলা। রাত জেগে রান্না সারতে হচ্ছে। এতে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। মিরপুর বাউনিয়াবাদের বাসিন্দা শারমিন টুম্পা জানিয়েছেন, তাদের এলাকায় গ্যাসের সংকট আগেই ছিল। ভোর ৪টা থেকে ঘণ্টা দুই পাওয়া যেত। এখন দিনে থাকছেই না।২১ জুলাই ২০২৬
শেরপুরে হিমাগারে গ্যাস লিকেজে ৫৭ হাজার বস্তা আলু নষ্টশেরপুর শহরের বিসিক শিল্পনগরীতে জেলার একমাত্র বেসরকারি হিমাগার ‘তাজ কোল্ড স্টোরেজ’-এ অ্যামোনিয়া গ্যাস লিকেজে প্রায় ৫৭ হাজার বস্তা আলু নষ্ট হয়ে গেছে। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।২০ জুলাই ২০২৬
রেকর্ড এলএনজি এনেও কাটছে না সংকট, ব্যাহত উৎপাদনদেশীয় উৎসের প্রাকৃতিক গ্যাসের মজুত দ্রুত ফুরাচ্ছে। বিপরীতে নতুন কোনো গ্যাসক্ষেত্রের সন্ধান নেই। সরবরাহ সচল রাখতে সরকার রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে। এরপরও সংকট কাটছে না। গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পকারখানা, সার ও বিদ্যুৎ উৎপাদন।১৫ জুলাই ২০২৬
গৃহস্থালী গ্যাস সংকট: ভোগান্তি থেকে উত্তরণের উপায় কীআমাদের নীতিনির্ধারকদের বুঝতে হবে, শিল্প ও বাণিজ্যের পাশাপাশি গৃহস্থালি পর্যায়ে গ্যাসের সংকট সামাজিক অস্থিরতার কারণ হতে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি শীতকাল ও রক্ষণাবেক্ষণকালীন সংকট মোকাবিলায় মজুত সক্ষমতা তৈরির কার্যকর উদ্যোগ গ্রহণ করা এখন আশু বিবেচনার দাবি রাখে।০৭ জুলাই ২০২৬
বৈরী আবহাওয়ায় সরবরাহ ঘাটতি, গ্যাসের স্বল্পচাপের সতর্কতাবৈরী আবহাওয়ায় সরবরাহ কমে গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।০৭ জুলাই ২০২৬
প্রিপেইড গ্যাস মিটারের ৩ প্রকল্প বাতিল, মন্ত্রী বললেন ‘জনস্বার্থে’বিশ্ব ব্যাংক ও এডিবির অর্থায়নের তিনটি গ্যাস প্রিপেইড মিটার প্রকল্প বাতিল প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নতুন কোনো ঋণের ফাঁদ (ডেবট ট্র্যাপ) তৈরি করতে চাই না। জনস্বার্থেই এই প্রকল্পগুলো বাতিল করা হয়েছে।০৬ জুলাই ২০২৬
ধামরাইয়ে বাসাবাড়িতে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটঢাকার ধামরাইয়ে বাসাবাড়িতে গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে কয়েক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালামপুর এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।০৬ জুলাই ২০২৬
চুক্তির অর্ধেক কার্গো এলএনজি দিচ্ছে না কাতার, বিকল্প খুঁজছে বাংলাদেশকাতারের প্রধান জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি ২০২৬ সালে বাংলাদেশের জন্য নির্ধারিত এলএনজি কার্গোর অর্ধেক সরবরাহ করবে বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে স্বল্পমেয়াদি জ্বালানি সংগ্রহের জন্য আন্তর্জাতিক বাজারে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ।০৫ জুলাই ২০২৬
এলপিজির দাম কমলভোক্তার পাশে রাষ্ট্র যেন কার্যকরভাবে দাঁড়ায়ভোক্তাপর্যায়ে এলপিজির দাম এক ধাক্কায় ১২ কেজি সিলিন্ডারে ৩৫৭ টাকা কমানো একটি ইতিবাচক সিদ্ধান্ত। আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার প্রতিফলন দেশের বাজারে ঘটবে—এটাই স্বাভাবিক অর্থনৈতিক নীতি। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই স্বাভাবিক ঘটনাই অনেক সময় অস্বাভাবিক হয়ে ওঠে।০২ জুলাই ২০২৬