স্ট্রিম প্রতিবেদক

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট হয়েছে। রোববার (১৭ মে) প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদ রিট করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এমকে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
পরে এমকে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার ১৮ মাসে দেশের সব খাতে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে এই বিষয়ে একটি কমিশন হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো করতে না পারে। আদালত রিট শুনেছেন। অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার আদেশ হতে পারে।
রিটকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে, তার তদন্ত চেয়েছি। পূর্ণাঙ্গ তদন্ত কীভাবে হবে, সেটি সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন- আমি একটু জেনে আসি। অর্থাৎ উনি ইনস্ট্রাকশন নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশন নিয়ে আসুক।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। এর মাধ্যমে শেষ হয় অন্তর্বর্তী সরকারের অধ্যায়।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে