স্ট্রিম প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ১৮ বছর পর কুচকাওয়াজ উপভোগ করেছেন দর্শনার্থীরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ দেখতে আসা সবার চোখে-মুখে ছিল উচ্ছ্বাস। তারা ছবি তোলার পাশাপাশি মহড়া দেখে মুহুর্মুহু করতালিতে সরগরম করে রাখেন পুরো প্যারেড গ্রাউন্ড।
এদিকে সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে কুচকাওয়াজ শুরু হয় ১০টায়। তবে সকাল ৭টা থেকেই জাতীয় প্যারেড স্কয়ারে আসতে থাকেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। তাদের জন্য প্যারেড স্কয়ারের ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট উন্মুক্ত ছিল। বসার জন্য প্যান্ডেলের নিচে ছিল প্লাস্টিকের চেয়ারের সারি। সকাল ৯টার মধ্যে সেখানে কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত হন।
এদিন কুচকাওয়াজ শেষে সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস সদস্যরা মহড়ায় অংশ নেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিমান বাহিনীর চূড়ান্ত মহড়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কুচকাওয়াজ দেখতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আসা শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, ‘খুব ভালো লাগছে। বিশেষ করে অস্ত্রের মহড়া দেখতে পাচ্ছি।’

কচুক্ষেত থেকে পরিবার নিয়ে আসেন হাবিবুর রহমান। তিনি বলেন, ‘অনেক কিছু দেখতে পেলাম। প্রথমবারের মতো এসেছি। মূলত বাচ্চাকে দেখাতে আনলাম। নিজেরাও দেখে গেলাম।’
দীর্ঘদিন পর কুচকাওয়াজ হওয়ায় আনন্দ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা বরকতউল্লাহ বলু বলেন, ‘আগে কুচকাওয়াজ দেখতে আসতাম। আজকে আবার আসতে পারলাম। আমার খুব ভালো লেগেছে যে সরকার আমাদের সম্মান দিয়েছে।’
একই কথা বললেন আরেক মুক্তিযোদ্ধা নজরুল আলম খান। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের যেই দিনগুলোর আলাপ করি, তখন যে অবস্থা ও প্রযুক্তি ছিল, আজকের তুলনায় সেটা কিছুই না। আজ দেখলাম আমাদের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী অনেক উন্নত হয়েছে। আমরা প্রত্যাশা করি, সামনেও দেশ রক্ষায়, দেশের স্বাধীনতা রক্ষায়, তাদের যেই মনোবল আছে, যেই শক্তি আছে, সেটা কাজে লাগিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করবে।’

ঢাকা ক্যান্টনমেন্ট থেকে পরিবারের সঙ্গে আসা দিশা বলেন, ‘জীবনের প্রথমবার পরিবারের সঙ্গে দেখতে আসছি। অনেক ভালো লাগছে দেখে। এগুলো আগে কখনো দেখা হয়নি।’
বন্ধু ও বড় ভাইদের সঙ্গে আসা খিলগাঁওয়ের বাসিন্দা আবু হাসান নাহিয়ান স্ট্রিমকে বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর আজ স্বাধীনতা দিবসে আমরা কুচকাওয়াজ দেখতে পাচ্ছি। এতে স্বাভাবিকভাবে একটা আনন্দ কাজ করছে। কারণ, অনেক বছর পরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ একটা গণতান্ত্রিক দেশে হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অনেকেই উপস্থিত ছিলেন। এই প্রথম কুচকাওয়াজে এত মানুষের সমাগম বা উদ্দীপনা ছিল। এটি দেখে আরও ভালো লেগেছে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে