স্ট্রিম প্রতিবেদক

পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতিসংঘ প্রকল্প সেবা দপ্তরের (ইউএনওপিএস) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দেশের পরিসংখ্যানিক সক্ষমতা বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকার পরিসংখ্যান ভবনে আয়োজিত এ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনওপিএস দক্ষিণ এশিয়ার পরিচালক চার্লস চালান।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন।
এ সমঝোতা স্মারকের আওতায় বিবিএস ও ইউএনওপিএস বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। এর মধ্যে রয়েছে-পরিসংখ্যানিক সক্ষমতা বৃদ্ধি, পদ্ধতিগত উন্নয়ন, গুণগত নিশ্চয়তা ও উপাত্ত প্রকাশনা এবং আধুনিক তথ্য ব্যবস্থাপনা ও ইনফরমেটিক্স, বিশেষ করে তথ্যচিত্রায়ন ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করা।
এছাড়া রয়েছে ভূ-তথ্য (জিওস্পেশাল) প্রযুক্তির প্রয়োগে উন্নয়ন পরিকল্পনা ও পরিসংখ্যান বিশ্লেষণ করা। পারস্পরিক আগ্রহের বিষয়ে যৌথভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা। জাতীয় ও স্থানীয় পর্যায়ে এসডিজি পরিবীক্ষণ ও এসডিজি স্থানীয়করণ এবং প্রশিক্ষণ, কর্মশালা ও যৌথ প্রকাশনার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা।
অনুষ্ঠানের প্রধান অতিথি আলেয়া আকতার নির্ভরযোগ্য, সময়োপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন তথ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, এ অংশীদারিত্ব বিবিএস ও ইউএনওপিএসের মধ্যে সমন্বয় নিশ্চিত এবং জাতীয় পরিসংখ্যান ব্যবস্থায় আধুনিক টুলস ও পদ্ধতি যুক্ত করবে।
বিবিএসের মহাপরিচালক ইউএনওপিএস-এর সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, এ সহযোগিতা বিবিএসের আধুনিকায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন পরিবীক্ষণে সহায়ক ভূমিকা রাখবে।
ইউএনওপিএস দক্ষিণ এশিয়ার পরিচালক বলেন, বাংলাদেশে এসডিজি অর্জনে ইউএনওপিএস সবসময় কাজ করছে। বিবিএস-এর সঙ্গে নতুন এ সহযোগিতা উচ্চমানসম্পন্ন তথ্য ও পরিসংখ্যান ব্যবহারে সহায়তা করবে, যা প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন, এসডিজি অগ্রগতি পরিবীক্ষণ এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত জরুরি।
বিবিএসের পরিসংখ্যানিক দায়িত্ব ও ইউএনওপিএসের কারিগরি দক্ষতার সমন্বয়ে এ অংশীদারিত্ব সারা দেশে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করবে বলে অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে