স্ট্রিম সংবাদদাতা

মাদারীপুর সদর মডেল থানা থেকে গ্রেপ্তার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। সোমবার (৮ জুন) রাতে ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনা জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মারামারির একটি মামলার আসামি নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদার ও মো. সবুজকে সোমবার রাত ৮টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের থানায় নেওয়ার পর স্বজন ও সমর্থকদের একটি দল থানার সামনে জড়ো হয়। ওই দলটি আসামিদের মুক্তির দাবিতে বিক্ষোভের একপর্যায়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে থানার আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে ৭ জনকে আটকও করা হয়।
মাদারীপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।

.png)

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুরাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
৪ মিনিট আগে
এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল প্রশ্ন প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। তাঁরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে অংশ
১৯ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারী বৃষ্টিপাতের মধ্যে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দুটি এলাকায় এ ঘটনা ঘটে। দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
১ ঘণ্টা আগে