স্ট্রিম সংবাদদাতা

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডোনা সীমান্তবর্তী ১৩৩৪নং মেইন পিলারের ভারতের অভ্যন্তরে ৫০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ডোনা পাত্তিছড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি গত সপ্তাহে বিয়ে করেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক মো. জুবায়ের আনোয়ার বাংলা স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শাকিলসহ আরও দুজন রোববার দুপুরে ডোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের ডোনা খাসিয়া পুঞ্জিতে প্রবেশ করে গাছ থেকে সুপারি পাড়তে যায়। এ সময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের ওপর গুলি করলে শাকিল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে তাঁর সহযোগীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
১৯ বিজিবির অধিনায়ক মো. জুবায়ের আনোয়ার স্ট্রিমকে বলেন, ’ভারতের অভ্যন্তরে ৫০০ গজ ভেতরে খাসিয়াদের গুলিতে আহত হয়ে শাকিল নামের ২১ বছরের এক যুবক মারা গেছেন। ওখানে পাহারাদার ছিল, তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় বর্ডারে ঢুকে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়।’
রোববার রাত সাড়ে ৮টায় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার স্ট্রিমকে বলেন, ’আজ দুপুর ১২টার দিকে শাকিল এবং সহযোগী আরো দুজন ডোনা সীমান্তে ১৩৩৫ পিলারের কাছাকাছি জায়গায় ভারতীয় সুপারি আনতে গেলে খাসিয়া তাদের লক্ষ করে গুলি চালায়। এতে শাকিল গুলিবিদ্ধ হয়। পরে তাঁকে তাঁর সহযোগীরা বাংলাদেশ সীমানায় আনেন। সিলেটে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করে। বর্তমানে তাঁর মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে আছে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে