হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৭: ০৪
স্ট্রিম গ্রাফিক

হাম ও রোগটির উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে এক এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে ১৬ শিশু।

সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এর ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১২৭ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৮৭ এবং সন্দেহজনক হামে ৪৫৮ জন। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী ৮ হাজার ৭১৯ জন এবং সন্দেহজনক হামের রোগী দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সন্দেহজনক হামের রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭ জন। এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪০৫ জন।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫১ হাজার ৫৮৫ জন ভর্তি হয়েছে। এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৬১৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত