স্ট্রিম প্রতিবেদক

শওকত আলী ও আখতারুজ্জামান ইলিয়াসের লেখার কেন্দ্রীয় বিষয় ছিল ‘মানুষের শক্তি’ সন্ধান করা এবং নিম্নবর্গের মানুষরাই ছিল তাঁদের দৃষ্টিতে ‘আসল মানুষ’।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘সাহিত্যসভা’ আয়োজিত ‘শওকত আলী ও আখতারুজ্জামান ইলিয়াসের কথাসাহিত্য: মানুষের সংগ্রামের শিল্পরূপ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘ইলিয়াস ভাই ক্ষোভের সঙ্গে বলতেন, গরিব বা নিম্নবর্গের মানুষকে আলাদা করে “মানুষ” ডাকার দরকার নেই, কারণ ওরাই আসল মানুষ।‘ তিনি জানান, তাঁদের লেখনীতে মিথের ব্যবহার, ইতিহাসের নির্মোহ বিশ্লেষণ এবং ‘খোয়াবনামা’ বা ‘চিলেকোঠার সেপাই’-এর মতো উপন্যাসে শ্রেণি সংগ্রামের জটিলতা উঠে এসেছে। তাঁরা কোনো উপসংহার টানেননি, বরং সম্ভাবনাকে উন্মুক্ত রেখেছেন।
ষাটের দশকের স্মৃতিচারণ করে আনু মুহাম্মদ বলেন, রাজনৈতিক অস্থিরতা, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ তাঁদের মানস গঠনে প্রভাব ফেলেছিল। তিনি নতুন প্রজন্মের কাছে এই দুই লেখকের সাহিত্য পৌঁছে দিতে অডিও বুক, ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার এবং অনুবাদের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস মিখাইল বাখতিনের তত্ত্বের আলোকে ইলিয়াসের উপন্যাসে স্থান ও কালের ব্যবহার বিশ্লেষণ করেন। কথাসাহিত্যিক মশিউল আলম বর্তমান প্রজন্মের বইবিমুখতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, আর নাট্য নির্দেশক তৌফিকুল ইমন ‘খোয়াবনামা’ মঞ্চায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। কবি চঞ্চল আশরাফ দুই লেখকের তুলনামূলক আলোচনায় দেখান, ইলিয়াস সমাজকে দেখেছেন নির্মোহ তদন্তমূলক দৃষ্টিতে, আর শওকত আলী জোর দিয়েছেন সাংস্কৃতিক আত্মপরিচয় ও মানবিক আবেগের ওপর।
নাঈমা তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা একমত হন, বাংলাদেশের সমাজ ও রাজনীতির সঠিক পাঠ নিতে হলে এই দুই কথাশিল্পীর সাহিত্যচর্চা অপরিহার্য।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে