স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাঁকে সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর ২৩(১)(এফ) ও ২৩(৩) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে সিন্ডিকেটের অবশিষ্ট কার্যকালের দায়িত্ব পালনের জন্য সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।
ড. মোর্শেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউট্যাব-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে