স্ট্রিম প্রতিবেদক

তফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত ১৬ মাসে ২ হাজারের মতো আন্দোলন হয়েছে, সরকার সেখানে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচন ঘিরে নতুন কোনো আইন করা হবে না এবং বর্তমান উপদেষ্টা পরিষদের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম আরও জানান্, রমজান উপলক্ষে খেজুরের ওপর ১৫ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে মেট্রোরেলের ভাড়ার ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে বাণিজ্যিক আদালত ও আইনগত সহায়তা প্রদানসহ তিনটি অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের বৈঠকে অনলাইন ও এআই-ভিত্তিক জালিয়াতি এবং ভিসা জালিয়াতি রোধে জরুরি ভিত্তিতে নতুন আইন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শফিকুল আলম বলেন, জালিয়াতির কারণে বিদেশে দেশের সুনাম নষ্ট হচ্ছে ও নাগরিকরা হয়রানির শিকার হচ্ছেন। তাই এআই ও সফটওয়্যার ব্যবহার করে প্রতারণাকারীদের শাস্তির আওতায় আনতে কঠোর আইন করা হবে।
বৈঠকে এছাড়া ‘মাইলস্টোন ট্র্যাজেডি’তে নিহত ৩৬ জনের পরিবারকে ২০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫ লাখ টাকা।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৪ মিনিট আগে