স্ট্রিম সংবাদদাতা

২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কলোনিটারী গ্রামের ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। সীমান্তে কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা ফেলানীর নিথর দেহের ছবি নাড়া দিয়েছিল বিশ্ববিবেককে। দেড় দশক পেরিয়ে গেলেও নির্মম সেই হত্যাকাণ্ডের বিচার পায়নি ফেলানীর পরিবার। অপেক্ষা আর হতাশার দিন গুনতে থাকা ফেলানীর বাবা নুরুল ইসলামের প্রশ্ন একটাই—চোখের সামনে নির্মমভাবে খুন হওয়া মেয়ের কি কখনো বিচার হবে?
অভাবের সংসারে একটু সুখের আশায় ১৪ বছরের মেয়ে ফেলানীকে নিয়ে নুরুল ইসলাম পাড়ি জমিয়েছিলেন ভারতে। ভারতের বঙ্গাইগাঁও এলাকায় ইটভাটা ও বাসাবাড়িতে কাজ শুরু করেন। কিছুদিন পর দেশে ফেলানীর বিয়ে ঠিক হলে মেয়েকে নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
ভারতের কয়েকজন দালালের সহায়তায় ভোর ৫টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ও ভারতের দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকার ৯৪৭ নম্বর পিলারের পাশ দিয়ে সীমান্তের কাঁটাতার পার হচ্ছিলেন নুরুল ইসলাম ও তাঁর মেয়ে। মই দিয়ে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় অমিয় ঘোষ নামে এক বিএসএফ সদস্য রাইফেলের গুলিতে নিহত হয় ফেলানী। গুলিবিদ্ধ হওয়ার পর সাড়ে চার ঘণ্টা কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল তার লাশ। দেশ-বিদেশের গণমাধ্যমে সেই ছবি প্রকাশ হলে তা স্তব্ধ করে দেয় গোটা বিশ্বকে, নাড়া দেয় বিশ্ববিবেককে।
আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের সমালোচনার মুখে ২০১৩ সালের ১৩ আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার বিএসএফের বিশেষ আদালত ‘জেনারেল সিকিউরিটি ফোর্সেস’ কোর্টে ফেলানী হত্যার বিচারকাজ শুরু হয়। ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মামা হানিফ আলী বিএসএফ কোর্টে সাক্ষ্য দেন। ওই বছরের ৬ সেপ্টেম্বর অমিয় ঘোষকে খালাস দেন আদালত। সেই রায় প্রত্যাখ্যান করে আবারও বিচারের দাবি জানান নুরুল ইসলাম।
এরপর ২০১৪ সালের ১৭ নভেম্বর আবারও আদালতে সাক্ষ্য দেন তিনি। ২০১৫ সালের ২ জুলাই দ্বিতীয়বারের মতো অমিয় ঘোষকে খালাস দেন আদালত। দুই দফা খালাসের পর নুরুল ইসলাম ও ভারতীয় মানবাধিকারকর্মী কিরিটি রায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট করেন। কিন্তু বারবার তারিখ পেছাতে থাকায় আজও সেই রিটের নিষ্পত্তি হয়নি।
দীর্ঘদিন ধরে আদালতে আদালতে ঘুরেও কাঙ্ক্ষিত বিচার না পেয়ে আজ নুরুল ইসলাম ক্লান্ত, হতাশ। তবে আশা ছাড়েননি। তিনি স্ট্রিমকে বলেন, ‘ফেলানী হত্যার বিচার এখনো আটকে আছে। ১৫ বছর হয়ে গেল, এখনো বিচার পাইনি। একজন বাবা হিসেবে এটা অনেক কষ্টের। সামনে দেশে নতুন সরকার আসছে, যে দলই ক্ষমতায় আসুক, যেন আমার মেয়ের হত্যার বিচার আগে করে। আমার মেয়েকে নির্মমভাবে হত্যার দায়ে অমিয় ঘোষের যেন ফাঁসি হয়।’
তিনি আরও বলেন, ‘সরকার পরিবর্তনের পর আর মামলা এগোচ্ছে না। মামলা সম্পর্কে কিছুই জানতে পারছি না।’
অভাবের সংসারে নুরুল ইসলামের আরও পাঁচ সন্তান রয়েছে। বড় মেয়ে মালেকা খাতুন লালমনিরহাট আদিতমারী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। দ্বিতীয় ছেলে জাহান উদ্দিন নাগেশ্বরী ডিগ্রি কলেজে পড়ছে। মেয়ে কাজলি খাতুন ও ছেলে আক্কাস আলী এইচএসসি পরীক্ষার্থী। আরেক ছেলে আরফান আলী বিজিবিতে প্রশিক্ষণ নিচ্ছে।
সংসার চালানোর পাশাপাশি সন্তানদের পড়ালেখার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন নুরুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমানে আমার দুই ছেলে ও দুই মেয়ে কলেজে পড়ে। আমি সংসারই ঠিকমতো চালাতে পারি না, তাদের পড়ালেখার খরচ জোগাব কীভাবে? সরকারের কাছে আমার আবেদন, আমার ছেলে-মেয়েদের পড়ালেখার ব্যবস্থা করে দিন।’
মেয়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ফেলানীর মা জাহানারা বেগম বলেন, ‘ভারতের কাঁটাতারে ঝুলে ছিল আমার মেয়ের লাশ। শেখ হাসিনা ছিল, সে তো বিচার করেনি। এখন যে সরকারই আসুক, আমার মেয়ের হত্যার বিচার যেন হয়। আমি ১৫ বছর ধরে কাঁদছি। আর কোনো মা যেন এভাবে না কাঁদে। যে সরকারই আসুক, যদি আমার মেয়ের হত্যার বিচার করে, তাহলে এই বিচার দেখে বিএসএফ ভয়ে গুলি করবে না, আর কোনো মায়ের সন্তানও মারা যাবে না।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে