স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম কার্যদিবসে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। রোববার (৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে এই শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে তা সরকারি ও বিরোধী দলের সমর্থনে গৃহীত হয়।
এ সময় প্রয়াতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। পরে মোনাজাত করেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
শোকপ্রস্তাবে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন, সাবেক এমপি এ কে এম রহমতউল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক ও মোসলেম উদ্দিনের নাম। এছাড়া রাজধানীর মিরপুরের পল্লবী, চট্টগ্রাম ও নরসিংদীতে ধর্ষণের পর হত্যার শিকার চার শিশুর মৃত্যুতেও শোকপ্রকাশ করে সংসদ।
যাদের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে, তারা হলেন– ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ, সাবেক হুইপ ও প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সার, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান, চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুদ্দোহা, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল মতিন এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ।
বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকের মৃত্যুতেও সংসদে শোক জানানো হয়। তাদের মধ্যে রয়েছেন– বিশিষ্ট শিক্ষাবিদ ও বর্তমান স্পিকারের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজ, জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক হেলাল হাফিজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন, প্রখ্যাত সংগীতশিল্পী ও গবেষক মুস্তফা জামান আব্বাসী, রাজনীতিক ও লেখক বদরুদ্দীন উমর, একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু এবং বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. জ্ঞানীশ্রী মহাস্থবির।
শোক প্রস্তাবে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অন্যান্য প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় সংসদ।

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকুকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে ১ মের মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র চার দিনব্যাপী ৬০ বাংলাদেশি তরুণকে চুক্তি করার কৌশল শেখানোর কর্মশালা পরিচালনা করে। রোববার (৭ জুন) সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত বই ‘দ্য আর্ট অব দ্য ডিল’।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গুম-খুন, গণহত্যা, ভোট চুরি, ব্যাংক লুটপাটের ‘বৈধতা ও পক্ষ’ নেওয়া সাংবাদিকদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা জানতে চেয়েছেন হাসনাত আবদুল্লাহ।
২ ঘণ্টা আগে
সাভারের রেডিও কলোনি এলাকা। সকাল সাড়ে ৬টা। ঢাকা-আরিচা মহাসড়কে তখন কর্মস্থলগামীদের ভিড়। এর মধ্যে সড়কের বিরতিহীন লেনে (ঢাকা টু নবীনগর) আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ে একটি ট্রাক। এতে কয়েক মিনিটেই তৈরি হয় গাড়ির জট।
২ ঘণ্টা আগে