স্ট্রিম প্রতিবেদক

বাঘ, সিংহ, চিতার মতো বড় আকারের বন্য বিড়াল (বিগ ক্যাট) বাঁচাতে কাজ করা আন্তর্জাতিক জোট ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে’ (আইবিসিএ) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ এই জোটের ২৭তম সদস্য হলো।
বুধবার (২৪ জুন) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে আইবিসিএ। তারা জানায়, বন্য প্রাণী রক্ষার ক্ষেত্রে এটি একটি বড় অর্জন।
পোস্টে জোটটি লিখেছে, এই পদক্ষেপ বিগ ক্যাট ও এদের থাকার জায়গা বাঁচাতে বিশ্বের দেশগুলোর পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করবে। পাশাপাশি আগামী প্রজন্মের জন্য এসব বিশেষ প্রাণী ও এদের পরিবেশ রক্ষায় আমাদের সম্মিলিত প্রতিশ্রুতিকে আরও মজবুত করবে।
এর আগে গত ২১ মে বাংলাদেশ সরকার এই জোটে যোগ দেওয়ার বিষয়টি অনুমোদন করে। সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হওয়া মন্ত্রিসভার অষ্টম বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি পাস হয়।
বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতা (স্নো লেপার্ড), চিতা, জাগুয়ার ও পুমা- এই সাত প্রজাতির ‘বিগ ক্যাট’ রক্ষায় বিশ্বের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে ২০২৪ সালে আইবিসিএ গড়ে তোলা হয়। সারা বিশ্বের সফল পদ্ধতি ও অভিজ্ঞতাগুলো এক করে এই প্রাণীগুলোকে বাঁচানোই এই জোটের প্রধান লক্ষ্য।
বিশ্বজুড়ে এমন ৯৫টি দেশ আছে, যেখানে এসব প্রাণীর বসবাস রয়েছে। বাংলাদেশের যোগ দেওয়ার মাধ্যমে এর মধ্যে ২৭টি দেশ এখন জোটের আনুষ্ঠানিক সদস্য হলো। এ ছাড়া আরও পাঁচটি দেশ বর্তমানে পর্যবেক্ষক হিসেবে এই জোটে রয়েছে।
আইবিসিএর অন্য সদস্য দেশগুলোর মধ্যে আছে ভারত, রাশিয়া, কম্বোডিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, আর্মেনিয়া, ইথিওপিয়া, মঙ্গোলিয়া, রুয়ান্ডা, অ্যাঙ্গোলা, মিয়ানমার ও সৌদি আরব।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে