স্ট্রিম প্রতিবেদক

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান স্ট্রিমকে জানান, শ্রম আদালতের মামলায় শুভ্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই পরোয়ানা আসার পর তাঁকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে। আমরা সেই আদেশ তামিল করেছি। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পুলিশ জানিয়েছে, শুভ্রকে গ্রেপ্তারে মঙ্গলবার রাত ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশের একটি দল বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে যৌথ অভিযানে যায়। তবে ভবনের নিরাপত্তাকর্মীদের অসহযোগিতায় পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। এমনকি সেখানে শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষী পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক ও উচ্ছৃঙ্খল আচরণ করেন। এর প্রায় ৯ ঘণ্টা পর সকালে শুভ্রকে গ্রেপ্তার করতে পারে পুলিশ।
বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন লন্ডন প্রবাসী সাংবাদিক জুলকারাইন সায়ের। তিনি জানিয়েছেন, শুভ্রর অবস্থানরত ভবনটিতে ঢুকতে ব্যর্থ হয়ে ভোর পর্যন্ত সামনে অপেক্ষা করে পুলিশ। এর মধ্যে শুভ্র বাড়ি থেকে বের হতে প্রভাব খাটানোর চেষ্টা করেন। তবে শেষপর্যন্ত তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেই পরোয়ানার ভিত্তিতে শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বাকি আসামিরা এখনও পলাতক।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে