স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদালতের কার্যপ্রণালী অনুযায়ী, এখন যেকোনো দিন এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে।
এদিন প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও মঈনুল করিম।
শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, নির্ধারিত দিনে ট্রাইব্যুনাল আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনেছেন এবং ডিফেন্সের যুক্তির জবাবে প্রসিকিউশনের পক্ষ থেকে রিপ্লাইও উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে সংঘটিত এই ঘটনাটি ছিল চরম নৃশংস। গুলি করে হত্যার পর মরদেহে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার মতো অপরাধ সংঘটিত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন।’
আজকের শুনানিতে গ্রেপ্তার আট পুলিশ কর্মকর্তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ পলাতক আট আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা (স্টেট ডিফেন্স) আদালতে আইনি লড়াই চালান।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে পুলিশ ভ্যানে তুলে তাদের মরদেহে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে, ওই সময় অন্তত একজন ভিকটিম জীবিত থাকা অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হয়। এছাড়া, এর আগের দিন ৪ আগস্ট, আরও একজন নিহত হন।
এই হত্যাযজ্ঞের ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে