স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারের ভক্ত ও মুরিদদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা সবাই জামায়াতে ইসলামীর কর্মী বলে জানিয়েছে শাহ আলী থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন শেখ মো. সাজ্জাদুল হক রাসেল, মো. আজম ও আরমান দেওয়ান। তাদের মধ্যে রাসেল ও আজম এজাহারভুক্ত আসামি।
রোববার (১৭ মে) দুপুরে স্ট্রিমকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই জামায়াতে ইসলামীর কর্মী বলে জানিয়েছেন। দলটির বিভিন্ন মিছিল-মিটিংয়েও তাদেরকে দেখা গেছে। তবে দলে তাদের কোনো পদ নেই।
এর আগে বৃহস্পতিবার (১৪ মে) মিরপুরের প্রাচীন ওই মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন।
ওই হামলায় আহত মাজারের ভক্ত রেশমি বেগম শাহ আলী থানায় মামলা করেন জানিয়ে ওসি জাহাঙ্গীর বলেন, মামলায় ৯ জনকে আসামি করা হয়। পরে হামলার ভিডিও ফুটেজ দেখে তারা গ্রেপ্তার তিনজনকে শনাক্ত করেন। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এজাহার অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার মাজারে মানত ও জিয়ারতের জন্য হাজার হাজার লোকের সমাগম হয়। এর মধ্যে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে স্থানীয় জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের ১০০-১৫০ নেতাকর্মী মাজারের প্রধান গেট দিয়ে ঢুকে হামলা চালায়।
রেশমি বেগম উল্লেখ করেছেন, হামলাকারীরা মাজারের শিরনির ডেগের লাল কাপড় ছিঁড়ে ফেলে এবং মোমবাতি জ্বালানোর প্লেট ভাঙচুর করে। ওই সময় তিনি বাধা দিলে মারধর করে। এমনকি পরনের কাপড় ছিঁড়ে ফেলে।
ভাঙচুরে মাজারের ৩০ হাজার টাকার জিনিসপত্রের ক্ষতি হয়েছে। এ ছাড়া হামলাকারীরা জিয়ারতকারীদের কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছেন বলেও এজাহারে বলা হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে