স্ট্রিম প্রতিবেদক

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলের নেতৃত্বে উচ্চ আদালতে লোক জড়ো করে ‘মব সৃষ্টি’ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ঘটনাকে বিচারব্যবস্থার স্বাধীনতার ওপর নজিরবিহীন আঘাত বলে মন্তব্য করেছে। মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী ছিলেন।
বুধবার (২১ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে রেজভিউল আহসান মুন্সী উচ্চ আদালতে শত শত লোক জড়ো করেন। এ সময় তিনি ফেসবুক লাইভে হুমকিমূলক কথা বলে আতঙ্ক সৃষ্টি করেন। এই পরিস্থিতির কারণে আদালত নিরাপত্তা শঙ্কা অনুভব করে। ফলে বিচারক শুনানি বাতিল করতে বাধ্য হন।
এনসিপির বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর গত ১৭ মাসে বিএনপি নেতাকর্মীদের কর্মকাণ্ডে জনগণের নাভিশ্বাস উঠেছে। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখলদারি ও মববাজির অভিযোগ তোলা হয়েছে দলটির বিরুদ্ধে। গত ১৯ জানুয়ারি সীতাকুণ্ডে র্যাব কর্মকর্তা মোতালেব ভূঁইয়াকে হত্যার রেশ না কাটতেই তারা আদালতের ওপর চড়াও হয়েছে।
বিবৃতিতে দলটি দাবি করে, বিএনপি নেতাকর্মীদের এসব ধারাবাহিক উচ্ছৃঙ্খল আচরণ জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে বিপর্যস্ত করে তুলেছে। এমন পরিস্থিতিতে দলটির উচিত অবিলম্বে তাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরা। বিবৃতিতে দুর্বৃত্ত, সন্ত্রাসী ও রাজনৈতিক মাফিয়াদের আস্ফালনের কাছে অসহায় আত্মসমর্পণ না করার আহ্বান জানানো হয়। আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে বলিষ্ঠ ভূমিকা পালনের অনুরোধ করেছে এনসিপি।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৩ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৩ ঘণ্টা আগে