স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে এর বিচার দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বিজ্ঞপ্তিতে মিমোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
এক যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আকাশ আলী বলেন, ‘অবিলম্বে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। অতীতে এ ধরনের ঘটনায় তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা গেছে। আমরা বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক অনেক ক্ষেত্রে সহযোগিতামূলক না হয়ে কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছে, যা শিক্ষার্থীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করছে। এ অবস্থার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডাকসু নির্বাচনের পর নারী নিপীড়ন বিরোধী সেল কার্যকর হওয়ার কথা থাকলেও, এখনও তা বাস্তবায়িত হয়নি। ফলে নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস পরিবেশ নিরাপদ নয়।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের অবহেলা রয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। প্রতিটি বিভাগে দ্রুত সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার দাবি জানায় সংগঠনটি।
রোববার নিজ বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই বিভাগের এক শিক্ষক ও এক শিক্ষার্থীর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের আটক করে।
পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করা হয়। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে