স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বালুবাহী ট্রাক পার হওয়ার সময় ভেঙে পড়েছে একটি সেতু। রোববার (৭ জুন) ভোরে গোয়াতলা বাজার এলাকায় এ দুর্ঘটনায় ট্রাকচালক সামান্য আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, কংস নদীর ওপর বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভোরে বালুবোঝাই ট্রাকটি পার হওয়ার সময় একাংশ ভেঙে পড়ে। এতে উপজেলার সঙ্গে আশপাশের অনেক এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
তারা আরও জানান, সেতুটি ধোবাউড়া উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন ও পথচারী এই সেতু ব্যবহার করেন। দীর্ঘদিনেও সেতুটির দুর্বল অংশ মেরামত না করায় শেষ পর্যন্ত ধসে পড়েছে। এতে দুই পাড়ের হাজার হাজার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় আব্দুর রশিদ বলেন, ব্রিজটির বিভিন্ন স্থানে অনেক দিন আগেই ফাটল দেখা দেয়। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এখন পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ল।
আরেক বাসিন্দা হাবিবুল্লাহ বলেন, সেতুটি ধসে যাওয়ায় জরুরি রোগী, শিক্ষার্থীদের চলাচলের পাশাপাশি কৃষিপণ্য বাজারজাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
স্থানীয় সাইফুল ইসলাম বলেন, বিকল্প সেতু অথবা অস্থায়ী পারাপারের ব্যবস্থা করা জরুরি। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে। দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, প্রশাসন ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। সেতুটি মেরামত অথবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রায় ১০ বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলেও জানান তিনি।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২০ মিনিট আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে