স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম পদত্যাগ করেছেন। তবে এই পদত্যাগ কোনো অভ্যন্তরীণ কোন্দলের কারণে নয়, বরং দলীয় পুনর্গঠন এবং তাঁকে মূল দল এনসিপিতে দায়িত্ব দেওয়ার একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার অংশ বলে জানা গেছে।
সোমবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর ডা. জাহেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘রাজনৈতিক পথচলা জাতীয় যুবশক্তির সঙ্গে এখানেই শেষ হলো। নতুন রাজনৈতিক পরিচয়ে দেখা হবে ইনশাআল্লাহ।’
এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, জাতীয় যুবশক্তির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। ডা. জাহেদ আগে থেকেই এনসিপির মূল দলের যুগ্ম সদস্যসচিব ছিলেন।
যুব উইংকে শক্তিশালী করার মিশন শেষে তিনি এখন আবার মূল ধারার রাজনীতিতে ফিরছেন। আদীব স্ট্রিমকে বলেন, ‘তিনি জাতীয় নির্বাচনে ময়মনসিংহে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখন তিনি মূল পার্টি পলিটিক্সে আরও সক্রিয় হতে চাচ্ছেন। বিষয়টি আমাদের আলাপ-আলোচনার মাধ্যমেই হয়েছে।’
জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল এই পরিবর্তনকে ইতিবাচক উল্লেখ করে বলেন, ‘ডা. জাহেদের পদত্যাগ কোনো আকস্মিক ঘটনা নয়। এটি একটি দীর্ঘমেয়াদি ও সুশৃঙ্খল পরিবর্তনের অংশ। তাঁকে মূল দল এনসিপিতে যুক্ত করা হচ্ছে যাতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি আরও বড় পরিসরে ভূমিকা রাখতে পারেন। মাঠ পর্যায়ে দলকে শক্তিশালী করতেই এই রদবদল।’
নিজের পদত্যাগ প্রসঙ্গে জাহেদুল ইসলাম জানান, গত ২-৩ মাস ধরে এ বিষয়ে দলে আলোচনা চলছিল। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমি কেবল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগ না করে গঠনতান্ত্রিক ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে বিদায় নিয়েছি, যা সংগঠনের প্রতি আমার শ্রদ্ধার বহিঃপ্রকাশ। ব্যক্তিগত এবং সাংগঠনিক উভয় কারণেই এই সিদ্ধান্ত।’
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি ইঙ্গিত দিয়ে বলেন, ‘এনসিপিতে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত আলোচনার পর্যায়ে। আমার আদর্শ অপরিবর্তিত থাকবে এবং নতুন কোনো পরিচয়ে আমি আমার রাজনৈতিক যাত্রা অব্যাহত রাখব।’
উল্লেখ্য, জাহেদুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের হয়ে ময়মনসিংহের ভালুকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে