স্ট্রিম প্রতিবেদক

চীন প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ প্রথম’ নীতি সমর্থন করে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান।
রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, ‘সংহতি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশকে সমর্থন করে চীন। এ ছাড়া বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেও ঢাকাকে সমর্থন করে বেইজিং। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সব খাতে সহযোগিতা এগিয়ে নিতে চীন প্রস্তুত।’
তারেক রহমান চীন সফরে যাবেন কিনা- এই প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ‘আমি এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিনি। তবে আপনারা জানেন, আমাদের উচ্চপর্যায়ের সফরের একটি ঐতিহ্য আছে। আশা করি তা অব্যাহত থাকবে।’
তিস্তা চুক্তি নিয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, ‘তিস্তা প্রকল্প নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে আসছি। চীন প্রস্তুত। আমরা নতুন সরকারের সঙ্গে এই প্রকল্প এগিয়ে নিতে ইচ্ছুক।’
নতুন সরকারের সঙ্গে কাজে চীনের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়ে তিনি বলেন, ‘আমরা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে চাই। আমরা দেখতে চাই, নতুন সরকার জনগণের জন্য কী আনতে চায়। আমি বিশ্বাস করি ভবিষ্যতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন নীতি আমরা বুঝি–যা একটি আত্মনির্ভরশীল, নিরাপদ, মুক্ত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে