স্ট্রিম প্রতিবেদক

আজ ৮ জুলাই। গত বছর এই তারিখে দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ৬৫ সদস্যের সমন্বয়ক কমিটিও গঠন করা হয় এদিন।
গত বছরের ৮ জুলাই বিকেলে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। বিকেল ৪টা থেকে রাত প্রায় সাড়ে ৮টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। শাহবাগ ছাড়াও রাজধানীর বাংলামোটর, ফার্মগেট, সায়েন্স ল্যাব, কারওয়ান বাজার, চানখাঁরপুল, গুলিস্তান জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকা শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের দখলে ছিল।
এর আগের দিন কোটা সংস্কারের এক দফা দাবি জানান আন্দোলনকারীরা। তাঁরা বলেন, সব গ্রেডে অযৌক্তিক কোটা বাতিল করে ন্যূনতম কোটা রাখতে হবে। ৮ জুলাই শাহবাগের সমাবেশ থেকে আন্দোলনকারীদের দাবি মানতে সরকারকে তিন দিনের আল্টিমেটাম দেন নাহিদ ইসলাম।
অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, মঙ্গলবার (৯ জুলাই) ব্লকেড কর্মসূচি থাকবে না। ছাত্র ধর্মঘট এবং ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হবে। আমরা সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচির পরিকল্পনা করছি। এ জন্য মঙ্গলবার সারা দেশে অনলাইন ও অফলাইনে গণসংযোগ করব। বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করা হবে।
শুধু ঢাকা নয়, সেদিন দেশজুড়ে নানা সড়ক-মহাসড়ক অবরোধে নেমেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ওই দিনই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ৬৫ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে ২৩ জন ছিলেন সমন্বয়ক এবং ৪২ জন সহ-সমন্বয়ক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে এই তালিকা তৈরি করা হয়।
আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান লীগ নেতাদের
এদিন এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান, যাতে তাঁরা আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করেন এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কর্মসূচি প্রত্যাহার করেন।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, এই আন্দোলন কোনো ষড়যন্ত্রের অংশ কি না, তা সময়ই বলে দেবে। কোটা আন্দোলনে ভর করার অভিযোগ তুলে বিএনপিকেও দোষারোপ করেন তিনি। আদালতের বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করা আইনসিদ্ধ নয় বলেও ওই অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও। সেদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আদালতের আদেশ। সরকারও এর বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েছে। তবে বিচারাধীন বিষয়ে আন্দোলন না করলেই ভালো হতো। এ সময় আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এ এম আমিন উদ্দিন বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে