স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজার এলাকার ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) হত্যার ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে র্যাব-১০–এর মিডিয়া শাখার সিনিয়র এএসপি তাপস কর্মকার স্ট্রিমকে বলেন, ‘এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন হলুদ-মরিচ ব্যবসায়ী আব্দুর রহমান। তাঁকে উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়।
সুত্রাপুর থানার ওসি মতিউর রহমান সন্ধ্যায় স্ট্রিমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত বা ব্যবসায়িক শত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে।’ রাতেই মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান তিনি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে