স্ট্রিম ডেস্ক

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামে আক্রান্ত হয়ে ১ এবং উপসর্গ আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া ৯০ শিশুর হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৩৩ হাজার ৩৮৬, সব মিলিয়ে নিশ্চিত হাম রোগী ৪ হাজার ৬৯৩ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৪৪, হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরও ২২০ শিশু।
অধিদপ্তদের দেওয়া বিভাগওয়ারি হিসাবে ২৪ ঘণ্টায় হাম নিয়ে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে ঢাকায় ৪৬৫, সর্বনিম্ন ময়মনসিংহে ১৫।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩২ হাজার ২৮ শিশুর। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ শিশু। তবে এসব শিশুর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৭ হাজার ৯৫৫ শিশু বাড়ি ফিরেছে।

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর। সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ে এই দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং রিক্রুটিং এজেন্সির নিবন্ধন সহজ করার আহ্বান জানান প্রবাসীকল্যাণমন্ত্রী।
৪ মিনিট আগে
রাজধানীসহ সারা দেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ৩০ এপ্রিলের পর সমন্বিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
৫ মিনিট আগে
রাজধানীর উত্তরায় গৃহকর্মী সেজে বাসায় ঢুকে বৃদ্ধাকে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির এক চক্রের রহস্য উদ্ঘাটন করার দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই ‘সিরিজ চুরি’ ও হত্যার ঘটনায় জড়িত চক্রের প্রধান সন্দেহভাজন বিলকিস বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
১৫ মিনিট আগে
ভারতের সাবেক রেলমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে ভারত সরকার। তিনি শিগগির ঢাকায় যোগদান করবেন বলেও জানিয়েছে ভারত সরকার।
১৬ মিনিট আগে