স্ট্রিম ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
আজ সোমবার (২৬ মে) সকালে কলা অনুষদের ডিন ও তদন্ত কমিটির আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপাচার্য নিয়াজ আহমদ খানের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও কমিটির সদস্যসচিব সহকারী প্রক্টর শারমীন কবীর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ১৩ মে রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। আহত অবস্থায় তাকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
ঘটনার পর ১৪ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় কলা অনুষদের ডিন মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে। সদস্য হিসেবে ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. আবুল কালাম সরকার এবং সহকারী প্রক্টর শারমীন কবীর। পরে ব্যারিস্টার নুরুল আজিমকে কমিটিতে কো-অপ্ট করা হয়। প্রশাসনিক সহায়তায় ছিলেন ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) আইয়ুব আলী।
সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই শরীফুল ইসলাম ১৪ মে শাহবাগ থানায় ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। পৃথকভাবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে দেশজুড়ে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলছে, শাহরিয়ার সাম্য ছিলেন মেধাবী ও সংস্কৃতিপ্রিয় একজন শিক্ষার্থী। তার হত্যার পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৪ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৪ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৪ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৫ ঘণ্টা আগে