স্ট্রিম প্রতিবেদক

দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের অতি শিগগির আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, চট্টগ্রামের সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করা গেছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে। তিনি বলেন, “চট্টগ্রামে একটি সন্ত্রাসী গ্রুপ দুই মাস আগে এক বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। এরপর পুলিশ ওই ব্যবসায়ীর নিরাপত্তা ও বাসায় পাহারার ব্যবস্থা করে। সন্ত্রাসীরা সুবিধা করতে না পেরে দুমাস পর ভারী অস্ত্র ব্যবহার করে পুনরায় গোলাগুলি করেছে।”
জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সুরক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জারি হওয়া সুরক্ষা অধ্যাদেশের ভিত্তি ছিল ‘জুলাই জাতীয় সনদ’। এই সনদে স্বাক্ষরকারী সব রাজনৈতিক দল একমত হয়েছে যে, আন্দোলনে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। সরকার সেই অঙ্গীকার অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
মাঠে কতদিন সেনাবাহিনী থাকবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী মাঠে থাকার সময়সীমা উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। সেনাবাহিনী দীর্ঘ সময় মাঠে থাকতে চায় না, কারণ এতে তাদের নিয়মিত প্রশিক্ষণে ব্যাঘাত ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়টি পর্যালোচনা করে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে।
র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ নিয়ে জনচাহিদা রয়েছে এবং জুলাই জাতীয় সনদেও সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, “র্যাব একটি বিশেষায়িত বাহিনী এবং আমরা এই বাহিনী চাই। তবে তাদের কর্মপরিধি, জবাবদিহি এবং স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা যায়, সেসব পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২০ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে