স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার অপেক্ষায় হাইকোর্টের মাজার গেটের বাইরে কয়েক শ মানুষ অবস্থান নিয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় পড়া শুরু হয়।
রায় ঘোষণা ঘিরে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, আহতসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। বর্তমানে সেখানে বিভিন্ন ব্যানারে কয়েক শ মানুষ অবস্থান করছেন।

তাঁরা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন। বেলা সাড়ে ১২টার দিকে মাজার গেটের পাশে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা অবস্থান নেন। দলটির উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, গত বছর জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নির্দেশে গণহত্যা চালানো হয়। শেখ হাসিনা ছিলেন এই হত্যার নির্দেশদাতা। তাঁর সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। এজন্য আমরা অবস্থান নিয়েছি। কাঙ্ক্ষিত রায় না হলে আমরা প্রতিবাদ জানাবো।

এছাড়া হাইকোর্টের মাজার গেটের বাইরে মঞ্চ ২৪ নামে একটি প্ল্যাটফর্ম রায়ের প্রতিক্রিয়া জানাতে 'খুনি শেখ হাসিনার রায় পরবর্তী ছাত্র-জনতার প্রতিক্রিয়া সম্মেলন' আয়োজন করেছে। রায় ঘোষণার পর সেখান থেকে প্রতিক্রিয়া জানানো হবে বলে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া জনজোট বিপ্লবী মঞ্চ নামে একটি প্ল্যাটফর্মও অবস্থান নিয়েছে। তাঁরাও শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে