স্ট্রিম ডেস্ক

স্ট্রিম প্রতিবেদক
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দুটি লিভ টু আপিলের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছে আপিল বিভাগ।
সোমবার (আজ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের বেঞ্চ শুনানির জন্য এ দিন ঠিক করেন। এর আগে গত ১৫ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ এই শুনানি ২৬ মে পর্যন্ত মুলতবি করেছিল। আজ আদালতের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের আপিল দুটি ১ নম্বর ক্রমিকে ওঠে।
আদালতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। তিনি জানান, আপিল দুটি আজ শুনানির তালিকায় থাকলেও প্রধান বিচারপতির অনুপস্থিতির কারণে শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন, আহত হন শতাধিক নেতা-কর্মী। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ২০১৮ সালে মামলার রায় ঘোষণা করে। রায়ে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা দেওয়া হয়। তবে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় বাতিল করে আসামিদের খালাস দেন।
এরপর গত ১৯ ডিসেম্বর হাইকোর্টের ৭৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রাষ্ট্রপক্ষ পরে পৃথক দুটি লিভ টু আপিল করে। গত ১৩ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত আবেদন দুটি নিয়মিত বেঞ্চে পাঠান। পরবর্তীতে এগুলো একত্রে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়।
রাষ্ট্রপক্ষ আশা করছে, উচ্চ আদালতে পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে এই রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল করার অনুমতি মিলবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে