স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত শহীদ জিয়া পার্কে ‘একটি ককটেল’ বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২৩ মে) রাত সাড়ে দশটার দিকে পার্কের পশ্চিম গেটের কাছাকাছি এই বিস্ফোরণ ঘটে।
শহীদ জিয়া পার্কটি স্থানীয়দের কাছে ‘যাত্রাবাড়ী পার্ক’ নামেও পরিচিত। ১৫ মে থেকে ওই পার্কে বৃক্ষমেলা চলছে। বিস্ফোরণে আহত দুই নার্সারি কর্মীর মধ্যে জুয়েলকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় যাত্রাবাড়ী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পার্কের পশ্চিম পাশের গেটের কাছাকাছি জায়গায় ‘একটি ককটেল’ নিক্ষেপ করা হয়। পরে বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ থেকে ধারণা করা হয়, এটি একটি জর্দার কৌটায় লাল স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। পার্কের পাশে অবস্থিত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ওপর থেকে এটি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ আরো জানায়, বিস্ফোরণে পার্কে অবস্থিত একটি নার্সারির কর্মচারী জুয়েল (৪০) ও সোহান (২৪) ছাড়া আরো তিনজন আহত হন। তাঁদের মধ্যে জুয়েলকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী সাফা- মারওয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত জুয়েলের বাড়ি তেজগাঁওয়ের বুনিয়াপাড়া ৬ নম্বর ওয়ার্ডে। তবে বর্তমানে তিনি যাত্রাবাড়ীর তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকায় থাকেন।
সাফা-মারওয়া হাসপাতালের নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমরা হাসপাতালের ভেতরে ছিলাম। হঠাৎ একটা বিকট শব্দ হয়। মনে হচ্ছিল কান ফেটে যাবে।’
নিরাপত্তাকর্মী নজরুল জানান, বিস্ফোরণে আহত একজনকে (জুয়েল) চিকিৎসার জন্য প্রথমে সাফা-মারওয়া হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর হাত ও পায়ের বিভিন্ন জায়গা ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেক হাসপাতালের স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার। বিস্ফোরণের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘(শহীদ জিয়া পার্কে) একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে একজন হাতে আঘাত পেয়েছেন, তাঁকে স্থানীয় সাফা-মারওয়া হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হব

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে