স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের পলিয়ানপুর এলাকায় অর্ধগলিত লাশটি পাওয়া যায়। এর ৩ দিন আগে সোমবার একই এলাকায় নদী পাড় থেকে আরেকটি মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে নদীর পাড়ে গিয়ে মরদেহটি দেখতে পায়। মরদেহটি কচুরিপানায় ঢাকা অবস্থায় ছিল। পরে বিজিবির সহযোগিতায় মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, মরদেহটি বাংলাদেশ সীমান্তের ১০ গজ ভেতর পাওয়া গেছে। ওই যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে তার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। সেখানে রাতিকান্ত জয়ধর (৪৬), বাবা দেবেন্দ্র নাথ জয়ধর লেখা আছে। ঠিকানা দেওয়া হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ার পোলাটানা।
তিনি আরও জানান, পাসপোর্টটি ওই যুবকের কিনা তা পরে জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, মরদেহটি কয়েকদিন আগের। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে ১৩ এপ্রিল রাতে একই এলাকায় অজ্ঞাতপরিচয় আরেক যুবকের মরদেহ পেয়েছিল বিজিবি। সেই লাশের পরিচয় এখনও মেলেনি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে