স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগরে ঘরে ঢুকে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ববিতা খাতুন (২৭) নামে ওই নারীর মৃত্যু হয়।
এর আগে, গত শনিবার ভোর প্রায় ৪টার দিকে উপজেলার ডুমুরিয়া দক্ষিণপাড়ায় বাবার বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
নিহতের বাবা সানোয়ার হোসেন জানান, তাঁর মেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। মেয়ের চিৎকার শুনে তাঁদের ঘুম ভেঙে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বর্তমানে মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ববিতা খাতুনের বিবাহবিচ্ছেদের পর বাবার বাড়িতেই বসবাস করতেন। তাঁর দুটি কন্যা সন্তান রয়েছে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’
তিনি আরও জানান, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৮ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৮ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন এ কমিটি দুইটি গঠন করা হয়।
৮ ঘণ্টা আগে