স্ট্রিম প্রতিবেদক

ভারতে মুসলিমদের নির্যাতন করা হচ্ছে বলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর জুলুম করা যাবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন।
সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এক সংলাপে এসব কথা বলেন তিনি
ধর্মমন্ত্রী বলেন, ‘ভারতে কী হচ্ছে, এটা বড় বিষয় নয়। ভারতে ঘটছে বলে বাংলাদেশেও ঘটবে—এমনটা হতে দেওয়া হবে না। এখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করা হবে না।’
ভারতের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, যদি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে, তবে তারা আরও বেশি শ্রদ্ধা পাবে।
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘সরকারের ভালো কাজ অনেকের সহ্য হচ্ছে না।’
বিরোধী দলের সমালোচনা করে ধর্মমন্ত্রী বলেন, সরকারের ভুল ধরিয়ে দেওয়ার বদলে বিরোধী দল কেবল বিব্রত করার চেষ্টা করছে। তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে মাদক সম্রাটদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ করেন।
এছাড়া সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এছাড়া নিরপরাধ কেউ যেন জুলুমের শিকার না হয়, তা খেয়াল রাখতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।
তাবলিগ জামাতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে মন্ত্রী জানান, দুই পক্ষ যদি মিলেমিশে চলে তবে তিনি খুশি হবেন। তবে এই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এই সংলাপে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মাসউদুল হক, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৮ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৯ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১০ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১০ ঘণ্টা আগে