স্ট্রিম প্রতিবেদক

ভিন্নমত সহ্য করতে না পারা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। রোববার (২৪ মে) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ কথা বলেন। সম্প্রতি ঝিনাইদহে এক রাজনৈতিক নেতার ওপর হামলার নিন্দা জানিয়ে তাঁরা এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের সমালোচনা করা। সেটি গ্রহণ করার মানসিকতা সরকারের থাকতে হবে। মতপার্থক্যের কারণে গায়ে হাত তোলা কোনো সভ্য সমাজে চলতে পারে না।’
সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ফুয়াদ বলেন, এ ধরনের সহিংস রাজনৈতিক সংস্কৃতি দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। রাষ্ট্রে বিচারহীনতার যে কাঠামোগত সংস্কৃতি গড়ে উঠেছে, তাতে সাধারণ মানুষ প্রতিশ্রুতির ওপর আস্থা রাখতে পারছে না। বিচারব্যবস্থার প্রতি আস্থাহীনতার কারণে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যা দেশের জন্য চরম উদ্বেগজনক।
আসন্ন ঈদুল আজহা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্বাধীনতার পাঁচ দশক পরও রাষ্ট্র কেন নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি, তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে। প্রতি বছর ঈদযাত্রায় শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন। কার্যকর পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
কোরবানি পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের দাবি জানিয়ে তিনি বলেন, পরিকল্পনাহীন পশু জবাই ও বর্জ্য অপসারণের অভাবে শহরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। ইসলামের পবিত্রতা ও পরিচ্ছন্নতার চেতনাকে ধারণ করে সিটি করপোরেশনগুলোকে পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ দেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, শাহাদাতুল্লাহ টুটুল, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সহসাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু প্রমুখ।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে