স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দিতে ব্যর্থ হওয়ায় তাঁর বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই জোটের অন্য ১২ প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে কমিশন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মইন উদ্দীন খান এই ঘোষণা দেন।
ইসি সূত্রে জানা গেছে, মনিরা শারমিন রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেছেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী পদত্যাগ বা অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারেন না। মনিরা শারমিন ২০২৪ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। তাঁর দাখিল করা আয়-ব্যয়ের নথিতেও সরকারি বেতনভুক্ত হওয়ার তথ্য পাওয়ায় বিষয়টি ইসির নজরে আসে। মনিরা শারমিনকে তাঁর দাবির সপক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘উনার আয়ের উৎসের জায়গায় স্যালারি শিটের মতো একটি তথ্য দেখা গেছে, যা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। বিষয়টি নিশ্চিত হতে তাঁকে সময় দেওয়া হয়েছে। তথ্যপ্রমাণ দিতে না পারলে প্রার্থিতা বাতিলের সম্ভাবনা রয়েছে।’
এদিকে প্রথম দিনে বাছাই শেষে জামায়াত জোটের যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাঁরা হলেন— জামায়াতে ইসলামী থেকে মনোনীত নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার। জোটের শরিক দলগুলোর মধ্য থেকে বৈধতা পেয়েছেন এনসিপির ডা. মাহমুদা আলম মিতু, জাগপা চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম এবং জুলাই অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিএনপি জোটের ৩৬ জন, স্বতন্ত্র একজন এবং অন্যান্য তিন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হবে। মোট ৫৩ জন প্রার্থী এবার সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। বাছাই কার্যক্রম পরিচালনা করছেন রিটার্নিং কর্মকর্তা মইন উদ্দীন খান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেনসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে