স্ট্রিম ডেস্ক

নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে কোরানবিরোধী অভিহিত করে এটি বাতিল করার দাবি তুলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।
৩ মে, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সংস্কার কমিশন বাতিলসহ মোট ৪দফা দাবিতে মহাসমাবেশ করেছে সংগঠনটি। বাকি দাবিগুলো হলো- হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরসহ অন্যান্য হত্যাকাণ্ডের বিচার, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, এবং, ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধ করা।
শনিবার সকাল ৯টায় শুরু হয়ে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মাধ্যমে বেলা ১টায় মহাসমাবেশ শেষ হয়। সারাদেশ থেকে হেফাজতের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল সীমিত হয়ে পড়ে।
মহাসমাবেশ থেকে ১২ দফা দাবি ঘোষণা করা হয়। এর মধ্যে আওয়ামী লীগের বিচার, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা, ধর্ম অবমাননাকারীদের জন্য কঠোর আইনসহ বেশ কিছু দাবি রয়েছে।
অনুষ্ঠানে নতুন দুটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নারীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় সংগঠনটি।
কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘এসব দাবি আদায়ে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, প্রয়োজনে জিহাদ করব।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে