হামের উপসর্গে আরও মৃত্যু ছয়, আক্রান্ত ৬১৩ শিশু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৯: ৩৫
হাম ও উপসর্গ কাড়ছে শিশুর প্রাণ। স্ট্রিম গ্রাফিক
হাম ও উপসর্গ কাড়ছে শিশুর প্রাণ। স্ট্রিম গ্রাফিক

হামের উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত থেকে এর আগের ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে নিশ্চিত ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৬১৩ শিশু।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭৮ শিশু।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭২১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৫ শিশু। এখন পর্যন্ত মোট মারা গেছে ৮১৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৭৬৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১ লাখ ১ হাজার ৫৩৫ শিশু। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ২৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত