রাজশাহীতে ৫০০ বস্তা সার জব্দ, ডিলারের কারাদণ্ড

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৩
রাজশাহীতে সার ডিলারের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত
রাজশাহীতে সার ডিলারের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর গুদাম থেকে ২০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে গোদাগাড়ী সদরের ডাইংপাড়ায় মেসার্স কৃষি ঘরে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা কৃষি অফিস জানায়, সোলাইমান পাটোয়ারী বিসিআইসি ও বিএডিসির সার ডিলার। সার মজুত ও বিক্রির বিষয়ে গত দুই মাসে তাঁকে তিনবার সতর্ক করা হয়েছিল। এরপরও নিয়ম না মেনে গুদামে বিপুল পরিমাণ সার মজুত রাখায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ইউএনও ইসরাত জাহান বলেন, ‘নির্ধারিত সীমার চেয়ে বেশি সার মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলারকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাঁর গুদামের সার জব্দ করা হয়েছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত