স্ট্রিম প্রতিবেদক

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা এবং তরুণদের দক্ষতা বাড়াতে শুরু হয়েছে ‘ভিভো ভি৭০ সিরিজ প্রেজেন্টস ক্লাইমেট কানেক্টস কনটেন্ট ক্রিয়েশন চ্যালেঞ্জ ২০২৬’। গত শনিবার (২০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
ক্লাইমেট কানেক্টসের উদ্যোগে এবং ভিভো বাংলাদেশ, দ্য আর্থ সোসাইটি ও ইয়ুথ ফর কেয়ারের সহযোগিতায় এই প্রতিযোগিতা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ কনটেন্ট ক্রিয়েটর, জলবায়ুকর্মী, উন্নয়নকর্মী এবং গণমাধ্যম প্রতিনিধিসহ শতাধিক তরুণ অংশ নেন।
১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের তরুণরা জলবায়ু পরিবর্তন, পরিবেশগত চ্যালেঞ্জ, স্থানীয় অভিযোজন উদ্যোগ, বিভিন্ন সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবনী জলবায়ু সমাধান নিয়ে কনটেন্ট তৈরি ও শেয়ার করার সুযোগ পাবেন।
প্রতিযোগিতা শেষে সেরা ১০ জনকে বিশেষ স্বীকৃতির পাশাপাশি জলবায়ু বিষয়ক গল্প বলার ওপর বিশেষায়িত প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
ক্লাইমেট কানেক্টসের তানজিদ জিসান বলেন, ‘জলবায়ু পরিবর্তন শুধু বৈজ্ঞানিক বা নীতিগত বিষয় নয়; বরং মানুষের জীবন, জীবিকা এবং ভবিষ্যতের গল্প। স্থানীয় পর্যায়ের অনেক গল্প এখনো অপ্রকাশিত। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তরুণদের সেই গল্পগুলো তুলে ধরতে উৎসাহিত করতে চাই। আমাদের বিশ্বাস, তরুণদের নেতৃত্বে ডিজিটাল গল্প বলায় জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপে ভূমিকা রাখতে পারে।’
দ্য আর্থ সোসাইটির প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারপারসন শাকিলা সাত্তার তৃণা বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তের তরুণরা স্মার্টফোন ব্যবহার করে নিজেদের কমিউনিটির গল্প সবার কাছে পৌঁছে দিক। পাশাপাশি তাদের জলবায়ু বিষয়ক গল্প বলার ওপর বিশেষায়িত প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দিতে চাই।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিভো বাংলাদেশের প্রোডাক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম, ঢাকা স্ট্রিমের হেড অব কমিউনিকেশনস এস এম মিনহাজ রহমান, প্রচেষ্টা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ইকরাম উদ্দিন আবির এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সাদিয়া সিলমা। বক্তারা সবার জন্য টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে এমন সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্টফোনভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরির ওপর বিশেষ সেশন, ক্লাইমেট স্টোরিটেলিং সেশন এবং আমন্ত্রিত অতিথিদের আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু বিষয়ক জটিল তথ্যগুলোকে কীভাবে আকর্ষণীয়, মানবিক ও প্রভাবশালী গল্পে রূপান্তর করা যায়, সে বিষয়ে ব্যবহারিক ধারণা লাভ করেন। এছাড়া স্মার্টফোন ব্যবহার করে কার্যকর ভিডিও কনটেন্ট তৈরির বিভিন্ন আধুনিক কৌশল এবং ডিজিটাল যোগাযোগ দক্ষতা সম্পর্কেও তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে