গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া পেল নতুন পুলিশ সুপার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জসীম উদ্দিন, ওমর ফারুক ও আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন তিন পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব জেলার পুলিশ সুপারকে হাইওয়ে ও এপিবিএনে বদলি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলা পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলা পুলিশ সুপার ও সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া গাজীপুর জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

এছাড়া পৃথক একাধিক প্রজ্ঞাপনে পুলিশের অন্তত ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত