স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর (১৫) মরদেহ রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। মৃত কিশোরীর গলায় ফাঁসের দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের গেটে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পরই কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, সিএনজি অটোরিকশায় ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি কিশোরীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালের ট্রলিম্যান আব্দুর রউফ ট্রলি নিয়ে এগিয়ে গেলে তারা কিশোরীকে ট্রলিতে তোলেন। এরপর টিকিট কাটার কথা বলে কৌশলে কেটে পড়েন তারা।
তিনি আরও জানান, কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে চিহ্নিত করতে তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

.png)

কক্সবাজারে অপহরণের এক মাস পর শফিকুল ইসলাম (১৩) ও শহিদুল ইসলাম (১১) নামের দুই সহোদরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
হাম ও এর উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে মারা গেছে চার শিশু।
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্প এলাকায় অ্যাটমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় আড়াই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার আলাদা দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে