স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারে অপহরণের এক মাস পর শফিকুল ইসলাম (১৩) ও শহিদুল ইসলাম (১১) নামের দুই সহোদরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই শিশু উখিয়া উপজেলার থাইংখালী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তারা স্থানীয় থাইংখালী দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘ এক মাস পর দুই ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভেসে যান স্বজনেরা।
দুই সন্তানকে ফেরত পেয়ে বাবা শাহ আলম বলেন, ‘ভাবতেও পারিনি ছেলেদের আবার জীবিত ফিরে পাব।’ দীর্ঘদিন উৎকণ্ঠার মধ্য থাকা পরিবারটি এখন অপহণকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়ার বালুখালী পুলিশ ফাঁড়ির এসআই অব্দুল আজাদ জানান, গত ১০ জুলাই সকালে মাদ্রাসার সামনে থেকে দুই ভাই অপহৃত হয়। সন্ধান না পেয়ে প্রথমে সাধারণ ডায়েরি ও পরে অপহরণ মামলা করা হয়।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই শিশুকে উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

.png)

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর (১৫) মরদেহ রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। মৃত কিশোরীর গলায় ফাঁসের দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ ঘণ্টা আগে
হাম ও এর উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে মারা গেছে চার শিশু।
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্প এলাকায় অ্যাটমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় আড়াই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার আলাদা দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে