স্ট্রিম প্রতিবেদক

তথ্য অধিকার ফোরামের সংবাদ সম্মেলনে বিশিষ্টজনের অভিযোগ, সাধারণ মানুষ সরকারি কোনো অফিসে তথ্য চাইতে গেলে তাঁকে যথাযথ সম্মান করা হয় না। তথ্য কমিশনকে যেন আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ের এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অংশীজনদের মতামত ছাড়াই তড়িঘড়ি তথ্য অধিকার আইন সংশোধনী অধ্যাদেশ জারি করা হয়। তারা অবিলম্বে তথ্য কমিশন গঠন এবং ‘তথ্য অধিকার আইন-২০০৯’-এ প্রয়োজনীয় সংশোধনী আনার দাবি জানান।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম বলেন, ১২ মার্চ সংসদ বসতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে যে অধ্যাদেশ পাস করেছে; যেখানে আমাদের প্রস্তাব নেই, আমরা চাই না তা বর্তমান অবস্থায় সংসদে পাস হোক। আমাদের প্রস্তাবিত সংশোধনীগুলো অন্তর্ভুক্ত করে এটি পাস করতে হবে।
তথ্য অধিকার ফোরামের সদস্য ও এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, গত সেপ্টেম্বরে তথ্য কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। এরপর থেকে কমিশন শূন্য এবং এক হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা মনে করছেন আইনটি আর কার্যকর নেই।
সংবাদ সম্মেলনে নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, অন্যান্য আইন জনগণকে নিয়ন্ত্রণের জন্য। একমাত্র তথ্য অধিকার আইন হলো ‘জনতার আইন’; যা দিয়ে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে জনতা। তাঁর অভিযোগ, তথ্য কমিশনকে মূলত আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে। সাধারণ মানুষ সরকারি অফিসে তথ্য চাইতে গেলে যথাযথ সম্মান পান না।
জাকির হোসেন সরকারি প্রকল্পে স্বতপ্রণোদিত তথ্য প্রকাশের জন্য আলাদা বাজেট বরাদ্দ এবং জবাবদিহিতা নিশ্চিতে ছয় মাস অন্তর প্রকল্পগুলোর গণশুনানি করার দাবি জানান।
নারী অধিকার ও তথ্য অধিকার আন্দোলন একই সূত্রে গাঁথা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ঔপনিবেশিক আমলের গোপনীয়তার সংস্কৃতি থেকে রাষ্ট্র এখনো বের হতে পারেনি। বিগত বছরগুলোতে এই আইন কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখার হাতিয়ারে পরিণত হয়েছিল। আইন থাকা সত্ত্বেও দীর্ঘদিন তথ্য কমিশন গঠিত না হওয়ার বিষয়কে তিনি বিশ্বে বিরল নজির উল্লেখ করেন। তবে এই শূন্যতাকে একটি ‘সুযোগ’ হিসেবে নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে সরকারের পছন্দসই ব্যক্তিদের বাইরে যোগ্য ব্যক্তিদের নিয়োগের আহ্বান জানান ইফতেখারুজ্জামান।
উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনেক সিদ্ধান্তই হয়েছিল, যা এখন পাওয়া যাচ্ছে না। এগুলো ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে, যা অনৈতিক। জনগণের এসব তথ্য জানার অধিকার রয়েছে।
সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশের দীর্ঘদিনের গোপনীয়তার সংস্কৃতি থেকে উন্মুক্ততার সংস্কৃতিতে উত্তরণ একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ভালো কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তথ্য কমিশন গঠন না করে তারা এক নজিরবিহীন বিশ্ব রেকর্ড করেছে।
সরকারের ইচ্ছাধীন না রেখে সরাসরি আইনের মাধ্যমে তথ্য কমিশনের প্রধান ও অন্যান্য কমিশনারের পদমর্যাদা সুনির্দিষ্ট করার দাবি জানান তিনি।
বদিউল আলম রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার ওপর জোর দিয়ে বলেন,
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে তিনি এটি সুপারিশ করেছেন এবং এটি ‘জুলাই সনদে’ও অন্তর্ভুক্ত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে জ্বালানি তেলের অবৈধ মজুদদারি, অতিরিক্ত দামে বিক্রি এবং পাচার ঠেকাতে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।
২০ মিনিট আগে
রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ‘ জাহাজবাড়ি’ খ্যাত ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২১ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জে মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে এসে দোকানের দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে